এসি কারেন্ট কাকে বলে?
এসি (AC) কারেন্ট, যার পূর্ণরূপ Alternating Current (পরিবর্তী তড়িৎ প্রবাহ), হলো এমন ধরণের তড়িৎ প্রবাহ যেখানে ইলেকট্রনের প্রবাহ সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে।
এটি এমন এক ধরনের বিদ্যুৎ প্রবাহ, যা নির্দিষ্ট সময় অন্তর তার দিক ও মান পরিবর্তন করে। এই প্রবাহের বৈশিষ্ট্য হলো, এটি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ধনাত্মক (পজিটিভ) থেকে ঋণাত্মক (নেগেটিভ) এবং আবার ঋণাত্মক থেকে ধনাত্মকে পরিবর্তিত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই পরিবর্তনশীল প্রকৃতির কারণে এসি কারেন্টকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়, যেমন হিটার, ট্রান্সমিটার, ফ্যান, বাল্ব, এসি, ফ্রিজ ইত্যাদি। এসি কারেন্টের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর গতি সবসময় একই থাকে না, এটি প্রতি মিনিটে আপ-ডাউন করে।



